https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শহীদ মিনারে অবহেলা, প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মাগুরা প্রতিনিধিঃঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সরকারি-বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেও দিনের আলো ফোটার পরই উঠে এসেছে ভিন্ন চিত্র। সদ্য নবনিযুক্ত সংস্কৃতি মন্ত্রীর নির্বাচনী এলাকার মহম্মদপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটে দেখা যায় চরম অব্যবস্থাপনা ও অবহেলার দৃশ্য।

শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সার্বিক পরিবেশ সংরক্ষণের দায়িত্ব থাকলেও সংশ্লিষ্টদের তদারকির অভাবে সেখানে ফুলের অবশিষ্টাংশ, ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। এতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার পরিবর্তে অসম্মানের চিত্রই বেশি ফুটে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের।
সচেতন মহল মনে করছে, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত এই পবিত্র স্থানে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের প্রশ্ন—এ দায় কার? দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসন, নাকি সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতা?
স্থানীয়রা দ্রুত দায় নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে একুশে ফেব্রুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে শহীদ মিনারের মর্যাদা রক্ষায় কার্যকর তদারকির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর