https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

নির্বাচন থেকে দূরে রাখতে কুষ্টিয়ায় আইনজীবীর সদস্যপদ খারিজ

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া ঃ কুষ্টিয়া, ২২ ফেব্রুয়ারি’ ২০২৬: কুষ্টিয়া আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে এক আইনজীবীর সদস্যপদ খারিজের অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা ১টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলার জ্যেষ্ঠ আইনজীবী আবু আজম। লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সাল থেকে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত সদস্য তিনি। পরে ঢাকা বার সমিতির সদস্য পদলাভ করেন। জেলা আইনজীবী সমিতিতে একাধিকবার ছিনিয়র সদস্য পদে বিভিন্ন মেয়াদে পাঁচবার নির্বাচিত হন। তিনি বলেন,আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। তার অভিযোগ আইনজীবী এ৬স এম শাতিল মাহমুদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকেও এবার বিএনপিপন্থী সেজে আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন।
আবু আজমের দাবি, সমিতির আরও অনেক আইনজীবী ঢাকা বারের সদস্য হলেও শুধুমাত্র তার ক্ষেত্রেই এ যুক্তি দেখিয়ে প্রভাব
খাঁটিয়ে অন্যায়ভাবে এস এম শাতিল মাহমুদ তার সদস্যপদ খারিজ করিয়েছেন। ন্যায়বিচার ও নির্বাচন স্থগিত চেয়ে
এ বিষয়ে তিনি সচিব বাংলাদেশ বার কাউন্সিলে অভিযোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর