সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময়

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা ঃ হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ (সদর ও হরিনাকুন্ডু) আসনের নবনির্বাচিত এমপি জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম।
আলোচনা সভায় এমপি আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন। বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।
হরিণাকুন্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোঃ তিতুমীর , অতিথি এসিল্যান্ড সৈয়দ জাদি মাহবুবা মঞ্জুর মৌনা, থানা তদন্ত কর্মকর্তা অসিৎ রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিনাকুন্ডু উপজেলা আমির মোঃ বাবুল হোসেন, সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী , পৌর সভাপতি মোঃ শফিউদ্দিন, মহিলা বিষয় কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, মৎস্য, নির্বাচন অফিস, প্রকৌশলী দপ্তর, এছাড়াও সকল সরকারি দপ্তরের প্রধান গান সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা , উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিশিষ্টজন ও বীর মুক্তিযোদ্ধা ও আলেম উলামা ইমাম পরিষদ , রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর