সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

তাড়াশে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও জাতীয় সংসদ সদস্যকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও সিরাজগঞ্জ- ৩ আসনে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার বিকেলে তাড়াশ ডিগ্রি কলেজ মাঠে
তাড়াশ উপজেলার বিএনপির উদ্যোগে ওই দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম.আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
এ সময় বিএনপি দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ভিপি আয়নুল হককে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম আফছার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক অধ্যাপক সাইদুর রহমান উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, সবার আগে বাংলাদেশ। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। অনিয়ম – দূর্নীতির উর্ধে থেকে ভালো কাজ করে জনগণের আস্থা অর্জন করতে হবে। সর্বপরি
সকলে মিলে উন্নায়নশীল সুখি সমৃদ্ধির বাংলাদেশ গড়তে হবে।
পরে ইফতার পূর্ব সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত ও দেশ, জাতী ও জনগণের কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর