সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

​হরিনাকুন্ডু উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তাইজাল হোসেনের দোয়া ও সমর্থন কামনা

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

​আব্দুল্লাহ আল মামুন, হরিনাকুন্ডু সংবাদদাতা:
​আসন্ন হরিনাকুন্ডু উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজাল হোসেন। একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
​মোঃ তাইজাল হোসেন হরিনাকুন্ডু উপজেলার ৬ নং ফলসি ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতী সন্তান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জিয়া পরিবারের একনিষ্ঠ ও বিশ্বস্ত সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তৃণমূল থেকে উঠে আসা এই পরিশ্রমী ও ত্যাগী রাজনীতিবিদ দলের বিভিন্ন ক্রান্তিলগ্নে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে নেতাকর্মীদের আস্থা ভাজন হয়েছেন।
​এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় মোঃ তাইজাল হোসেন বলেন:
​”আমি সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। হরিনাকুন্ডু উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি আপনাদেরই সন্তান, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি আগামী নির্বাচনে জয়ী হয়ে এই জনপদের মানুষের সেবা করতে চাই।”
​উপজেলার সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই জনপ্রিয় নেতা। তার কর্মী-সমর্থকরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে সুসম্পর্কের কারণে আসন্ন নির্বাচনে তিনি অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর