https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

কমলনগরে কৃষি জমির টপসয়েল কেটে নিচ্ছে অবৈধ ইটভাটা, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

কমলনগর প্রতিনিধি:কমলনগর উপজেলা-এর বিভিন্ন ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কেটে অবৈধ ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক শ্রেণির ইটভাটা মালিক জমির মালিকদের কাছ থেকে টাকার বিনিময়ে উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে, ফলে কৃষি জমি হারাচ্ছে তার স্বাভাবিক উর্বরতা এবং কৃষকরা পড়ছেন চরম ক্ষতির মুখে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কৃষকদের ভাষ্য, টপসয়েল কেটে নেওয়ার ফলে জমিতে আগের মতো ফলন হচ্ছে না। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
এদিকে, মাটি বহনকারী ট্রাক চলাচলের কারণে গ্রামের রাস্তাঘাটও বেহাল অবস্থায় পড়েছে। স্থানীয়রা জানান, ভারী যানবাহন চলাচলে কাঁচা ও আধাপাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ব্যাপারে আগে কোনো লিখিত অভিযোগ পাইনি। এখন যেহেতু অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, কৃষি জমি রক্ষা ও অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর