ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২
মোঃ আশরাফুল ইসলাম আসাদ মন্ডল(ঝিনাইদহ) ক্রাইম রিপোর্টার ঃঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সভা চলাকালে বিএনয়পির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতেই এ সংঘর্ষ শুরু হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে মহারাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়ে সভা চলছিল। এ সময় নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় একদল নেতাকর্মী কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়লে সেখানে দ্বিতীয় দফায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পুলিশ কনস্টেবল আহত হন। এছাড়া উভয় পক্ষের অন্তত ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ








