তাড়াশে বিএনসিএফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে তাড়াশ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে তাঁর সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) তাড়াশ উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল হাকিম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ওবায়দুল হোসেন, বিএনপি নেতা সোলাইমান হোসেন, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. ছানোয়ার হোসেন সাজু, যুবদলের যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল খান, কৃষক দলের সভাপতি শ্রী গোপাল চন্দ্র, জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রশিদ বকুল, জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক রাশিদুল হাসান।
এ ছাড়া বিএনসিএফের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
Leave a Reply



