https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ভেড়ামারা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত ।

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভেড়ামারা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) সন্ধ্যায় ভেড়ামারা সরকারি পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা শহীদ। দোয়া ও ইফতার মাহফিলের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু।

ইফতারের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্থতা কামনা করা হয়। দোয়ায় দেশের সঠিক ও ন্যায়ভিত্তিক পরিচালনা, সফলতা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ) বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর