থানচিতে বিএনকেএসের উদ্যোগে চাইল্ড জার্নালিস্ট গ্রুপের কোয়ার্টারলি সভা।
থানচি (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের থানচিতে বেসরকারি উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ সহযোগিতায়, বিএনকেএস-এর (ওইএসআইএসএস) প্রকল্প বাস্তবায়নের চাইল্ড জার্নালিস্ট গ্রুপ (সিজেজি) সদস্যদের নিয়ে কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে থানচির বলিপাড়ার বিএনকেএস এনজিও প্রকল্প অফিস হল রুমে চাইল্ড জার্নালিস্ট গ্রুপ (সিজেজি) সদস্যদের নিয়ে কোয়ার্টারলি সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি প্রেসক্লাবের সহ-সভাপতি রেমবো ত্রিপুরা। তিনি শিশু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ছোটবেলা থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহের দক্ষতা অর্জন করা আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন, বিএনকেএস এনজিওর (ওইএসআইএসএস) প্রকল্প প্রোগ্রাম এন্ড স্পন্সরশিপ অফিসার মংক্য ওয়াং মারমা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বিএনকেএস এনজিওর (ওইএসআইএসএস) প্রকল্প এফ ও মংপ্রুচিং মারমা।
কোয়ার্টারলি সভায় চাইল্ড এন্ড জার্নালিস্ট গ্রুপের সদস্য ও সদস্যারা অংশগ্রহণ করেন। সভায় সংবাদ সংগ্রহের কৌশল, তথ্য যাচাই, সংবাদ লেখার মৌলিক নিয়ম এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে শিশু সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পেয়েছে বলে আয়োজকরা মনে করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এসব কর্মশালা মাধ্যমে শিশু-কিশোররা সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply



