https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

বিনোদপুরে ভিজিএফ চাউলের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে ভিজিএফ (VGF) চাউলের কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ কার্ড বিতরণে প্রভাব খাটিয়ে প্রকৃত দরিদ্রদের পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের মধ্যে কার্ড দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যাদের মধ্যে কার্ড দেওয়া হয়েছে তাদের অনেকেই আর্থিকভাবে সচ্ছল এবং ভিজিএফ সহায়তা পাওয়ার যোগ্য নন। ফলে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষ এই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে কার্ড দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন— যুবনেতা ইলাহি মন্ডল, আওয়ামী লীগ নেতা সলেমান মন্ডল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সদস্য রবিউল বিশ্বাস এবং বিনোদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রিপন মিয়া।
এ বিষয়ে এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর