শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মহম্মদপুরে সাবেক ইউপি চেয়ারম্যান তুরাপের গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার নহাটা বাজারে ৮নং নহাটা ইউনিয়নের ব্যানারে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপি চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য মো. জাকির হোসেন, যুবদল নেতা বাহার মিয়া, বিএনপি নেতা নিলু মোল্লা, বনি আমিন, নিজাম মোল্লা ও মো. কানু মোল্লা প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান তুরাপের বিরুদ্ধে সুমন আহাদ ও রিয়াজ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বিগত সময়ে তিনি রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন বলেও তারা দাবি করেন।
বক্তারা দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে নহাটা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর