শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ট্রাম্প কানাডার উত্তরাঞ্চল দখল করতে চায়: ট্রুডো

প্রতিবেদকের নাম / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলেই কানাডা দখল করতে চান বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

তিনি বলেছেন, কানাডার উত্তরাঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। ওই এলাকায় দামি খনিজ সম্পদ রয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টরন্টোয় এক সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী ট্রুডো এ কথা বলেন। ওই সম্মেলনে মাদক কারবার বন্ধ, সীমান্তে নিরাপত্তা জোরদার, অঙ্গরাজ্যগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী ও নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের। এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য-সুবিধা নেওয়ার জন্য নয়।

ট্রুডো বলেন, আমাদের খনিজ সম্পদ সম্পর্কে তারা (ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা) জানেন। এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন, সেটাও তারা জানেন। এই সম্পদ নিজেদের করার ক্ষেত্রে ট্রাম্পের জন্য সবচেয়ে সহজ পথ হলো কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা।

এদিকে কানাডার শিল্পমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমেরিকান বন্ধুরা জানেন যে, তাদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সঙ্গে সঙ্গে তাদের জাতীয় নিরাপত্তার জন্যও কানাডাকে প্রয়োজন। যে কোনো হটকারী সিদ্ধান্ত কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না।

এর আগে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। এই সিদ্ধান্ত আপাতত ৩০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন ট্রাম্প। কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য ও ট্রুডোকে গভর্নর হওয়ার কথাও বলেছেন তিনি।

উল্লেখ্য, লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপার ও কোবাল্টের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ কানাডা। দেশটি তার মিত্রদের এসব পণ্য সরবরাহ করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর