https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

জেলা সম্মেলন প্রস্তুতি কমিটিতে অন্তর্ভুক্ত করায় তাড়াশে আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে জেলা সম্মেলন প্রস্তুতি কমিটিতে জেলা বিএনপির সদস্য ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পৌর শহরের জিকেএস প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ওই আন্দন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলকে ঘিরে দুপুরের পর থেকে ইউনিয়ন পর্য়ায়ের নেতা- কর্মীরা জিকেএস প্রাথমিক বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন।
এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে আর বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মূখর হয়ে ওঠে পুরো পৌর শহর।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন,তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুব,পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, যুগ্ম আহবায়ক আবুল হোসেন,খন্দকার সাইফুল ইসলাম, বিএনপির নেতা সাইদুর রহমান মাষ্টার, ফরহাদ আলী মাষ্টার, যুবদল নেতা আমিনুল ইসলাম আমিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ে নেতা- কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর