https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

তাড়াশে নবনির্বাচিত এমপি ভিপি আয়নুল হককে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, তাড়াশ উপজেলা কমান্ড।
শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান আরজু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম. আফসার আলী, তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ খন্দকার এবং সদস্য সচিব এস এম আব্দুর রাজ্জাকসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা। তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাদের কল্যাণে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর