রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে দুর্বৃত্তের দেওয়া বিষে পুড়লো কৃষকের সাড়ে পাঁচ বিঘা জমির ধান

প্রতিবেদকের নাম / ২৫৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তের দেওয়া আগাছা নাশক বিষে এক কৃষকের সাড়ে ৫ বিঘা জমির বোরো ধান পুড়ে নষ্ট হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার উপজেলার দোবিলা গ্রামে। গ্রামবাসী সূত্রে জানা গেছে ঘরগ্রামের কৃষক ইসহাক আলী দোবিলা মৌজায় সাড়ে পাঁচ বিঘা জমিতে বি আর ২৯ ধান আবাদ করেছিলেন। শুক্রবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার ওই জমিতে বালাইনাশক (ঘাস মারা বিষ) প্রয়োগ করে।
কৃষক ইসহাক আলী জানান, শনিবার সকালে আমি জমিতে গিয়ে দেখতে পাই কে বা কারা আমার সাড়ে পাঁচ বিঘা জমির বি আর ২৯ আধা পাকা ধানে ঘাস মারা বিষ প্রয়োগ করেছে। এতে আমার জমির ধান পুড়ে ছোন হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, কৃষক ইসহাক আলীকে আইনগত সহায়তা দেওয়া হবে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি শুনেছি, সরজমিনে ধান ক্ষেত পরিদর্শন করে ওই কৃষকের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হবে এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর