শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

৩ নম্বর সতর্কতা সংকেত: চট্টগ্রাম এর সন্দ্বীপে ভারী বৃষ্টি, জলজট-যানজটে চরম ভোগান্তি

প্রতিবেদকের নাম / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম),
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় আবহাওয়া অধিদপ্তর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে। এর প্রভাবে সন্দ্বীপসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সন্দ্বীপ উপজেলায় শুরু হওয়া টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার মোড়, উপজেলা কমপ্লেক্স এলাকা, এবং এক্সিম ব্যাংকের সামনের সড়কে হাঁটু সমান পানি জমে গেছে।

এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী কর্মজীবী এবং সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। সড়কপথে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে ফেরি চলাচল টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে। সাগর অত্যন্ত উত্তাল এবং পানির স্রোত বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ফেরিগুলো চলাচল করতে পারছে না।

ফেরিঘাট এলাকায় আটকে আছে শতাধিক যানবাহন—এর মধ্যে রয়েছে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও মোটরসাইকেল।

যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই সেখানে তিন থেকে পাঁচ দিন ধরে আটকে রয়েছেন। তারা জানাচ্ছেন, ফেরিঘাট এলাকায় নেই কোনো হোটেল, পানীয় জলের ব্যবস্থা কিংবা স্যানিটেশন ব্যবস্থা। ফলে মৌলিক সেবা না পেয়ে তারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের ফলে আরও বৃষ্টিপাত হতে পারে, এবং সমুদ্র থাকবে উত্তাল।

ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন—বিশেষ করে খাবার, পানি এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর