তাড়াশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, ২৪ হাজারের বেশি শিশু পাবে সুরক্ষা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে শিশুদের হাম ও রুবেলা রোগ প্রতিরোধে জরুরি টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ডা. মো. জহুরুল ইসলাম, ডা. ইমরান রসুলসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম জানান, তাড়াশ উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ২৪ হাজার ৮৪৯ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, হাম ও রুবেলা একটি প্রাণঘাতী রোগ। এ রোগ প্রতিরোধে প্রতিটি শিশুকে অবশ্যই টিকা দিতে হবে। সরকার জনগণের দোরগোড়ায় টিকাদানসহ সব ধরনের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান ক্যাম্পেইন চলমান থাকবে।
Leave a Reply




