রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে আরেক মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে পাঠা‌নো হয় কারাগারে

প্রতিবেদকের নাম / ৭২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক দৈনিক আমাদের স্বদেশ :সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ আদালতের কোর্ট পরিদর্শক আব্দুল হাই।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় দায়ের হওয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তাড়াশ আমলি আদালতের বিচারক ওমর ফারুক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাড়াশ থানার পু‌লিশ প‌রিদর্শক (ও‌সি) জিয়াউর রহমান জানান, ২০২৪ সালের ৪ আগস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরে হামলা ও মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি নাশকতার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তা‌কে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ‌্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আবদুল আজিজ উচ্চ আদালতের নির্দেশে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হন গত ৮ এপ্রিল রাত ৮ টা দি‌কে। মু‌ক্তি পাবার পরই জেল গেট থে‌কে তা‌কে ধ‌রে নি‌য়ে যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরবর্তী‌তে রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে থানায় সোপর্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর