বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

কারামুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ

প্রতিবেদকের নাম / ৮৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

জামিনে কারামুক্ত হওয়ার পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি আবদুল আজিজকে মারধর করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ কারাগারে গেটের সামনে এ ঘটনা ঘটে। তিনি হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক আবদুল আজিজের শার্টের কলার টেনে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করছেন।সিরাজগঞ্জ কারা তত্ত্বাবধায়ক মো: কামরুজ্জামান জানান, উচ্চ আদালতের নির্দেশে তার জামিন হয়েছে। স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করে রাত পৌনে ৮টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, ‘রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করেছে। তিনি কখন ছাড়া পেয়েছেন, কে বা কারা তাকে ধরে নিয়ে যায়—বিষয়টি এখনও জানি না। তাকে কোনো মামলায় আটক হবে কিনা, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘এখনও সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর