https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

ভেড়ামারায় বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে রক্ষা পেল অন্তত ২০টি পরিবার।

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া ঃ ভেড়ামারার সাংবাদিকের হস্তক্ষেপে অবশেষে নির্ধারিত স্থানেই স্থাপিত হলো বৈদ্যুতিক পোল: মারাত্মক বৈদ্যুতিক বিপর্যয় ও দুর্ঘটনা থেকে রক্ষা পেল অন্তত ২০টি পরিবার।
ভেড়ামারা শহরের কাচারীপাড়াস্থ কুদ্দুস চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন পাশের জমি ক্রয় করেন মোল্লা স্টোরের স্বত্বাধিকারী রেজাউল মোল্লা। জমি ক্রয় করেই ওখানে বিল্ডিং বসতবাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তার জমির সীমানায় ছিল বিদ্যুৎ বিভাগের ৫০ বছরের পুরনো বৈদ্যুতিক পোল। পোল টি কিভাবে সরিয়ে জমিটি নিষ্কন্টক করা যায়, সেই ফন্দি আঁটতে থাকেন। কৌশলে ভাড়া নেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ স ম আব্দুল কুদ্দুস’র বসতবাড়ি। এরপর ভেড়ামারা বিদ্যুৎ বিভাগের চোখ ফাঁকি দিয়ে অস্তিত্বহীন ব্যক্তিকে কুদ্দুস চেয়ারম্যানের জমির মালিক সাজিয়ে, কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সীমানায় বৈদ্যুতিক পোল স্থাপনের অপচেষ্টা করে। তা রুখে দেয় বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা। পরে কুদ্দুস চেয়ারম্যানের সীমানা প্রাচীর ভেঙে রাস্তার দিকে বৈদ্যুতিক খুঁটি পোতার চেষ্টা করে। সেটাও রুখে দেয় স্থানীয় এলাকাবাসী।
অবস্থা বেগতিক দেখে একটা বাঁশ কিনে এনে রেজাউল মোল্লার আঙ্গিনাতেই বাঁশ দিয়ে অস্থায়ী খাম্বা বানানো হয়। বিদ্যুৎ বিভাগ সেখানে সংযোগ দিয়ে কোনমতে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক রাখেন। স্থানীয়দের অভিযোগ, ওই বাঁশের খাম্বায় হাই ভোল্টেজের অন্তত ২০টি পরিবারের মূল লাইনের সংযোগ দেয়া হয়। যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, বৈদ্যুতিক আইনে এটাকে বিদ্যুৎ চুরি হিসাবে অভিহিত করা হয় বলে জানিয়েছেন আবাসিক প্রকৌশলী মাসুদ পারভেজ। এছাড়াও প্রতোকটি সংযোগের সাথে আলাদা আলাদা সংযোগ দেওয়া হয়, এটারো কোন বিধান নেই। তাছাড়াও যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক বিদ্যুৎ বিপর্যয়, দুর্ঘটনা, বিদ্যুৎ বিভ্রাট ও প্রাণহানির মতো ঘটনা।
এ নিয়ে এলাকার মানুষ দিন-রাত এই আতঙ্কে বাস করছিল। বিষয়টি ভেড়ামারার সাংবাদিকরা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন শেষে বিদ্যুৎ প্রদানকারী সংস্থা ওজোপাডিকো অফিসকে জানালে, তারা বৃহস্পতিবার‌ই রেজাউল মোল্লার আঙ্গিনার পোলের স্থানেই পুনরায় পোলটি স্থাপন করে দ্রুততার সাথে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কাচারিপাড়ার মানুষ। ভুক্তভোগী এলাকাবাসী সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা আবাসিক প্রকৌশলী মাসুদ পারভেজ জানিয়েছেন, তথ্য গোপন করে রেজাউল মোল্লা বৈদ্যুতিক পোল সরানোর চেষ্টা করেছিলেন। আমরাও বুঝতে না পেরে পোলটি উঠিয়েছিলাম। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে পোলটি পুনরায় উল্লেখিত স্থানে স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে রেজাউল মোল্লার সাথে কথা হলে তিনি দাম্ভিকতার সাথে জানান, আমার জমিতে আমি যা খুশি তাই করব। বিদ্যুতের খুঁটি তুলে ফেলবো, কারো কিছু বলার এবং করার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর