রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

পিরোজপুরে “জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬” পালিত

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সোহেল রায়হান,(পিরোজপুর) জেলা প্রতিনিধি ঃ সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পিরোজপুর জেলা সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য র‍্যালীটি শুরু হয় এবং দায়রা জজ আদালত ভবনে গিয়ে শেষ হয়। এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ পিরোজপুর মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আবু সাঈদ, জেলা প্রশাসক পিরোজপুর ও মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, পুলিশ সুপার পিরোজপুর সহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা ও কলাকুশলীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহন করছে। পিরোজপুর জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর