https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী, নেপথ্যে প্রেমের টান!

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

​বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোসাম্মৎ নাজিয়া (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
​তবে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, নিখোঁজ নয় বরং ভালোবাসার মানুষের হাত ধরে ঘর ছেড়েছে ওই স্কুলছাত্রী।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় নাজিয়া। কিন্তু যথাসময়ে সে স্কুলে পৌঁছায়নি এবং বিকেল গড়িয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এসএসসি পরীক্ষার্থীর এমন আকস্মিক নিখোঁজের খবরে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
​এদিকে ঘটনাটির তদন্ত ও স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে ভিন্ন তথ্য। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পেছনে কোনো অপহরণ বা দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। ভালোবাসার মানুষটির হাত ধরেই নাজিয়া ঘর ছেড়ে অজ্ঞাত স্থানে পাড়ি জমিয়েছে বলে এলাকায় জোর গুঞ্জন চলছে।
​এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের ডায়েরি পাওয়ার পর থেকেই পুলিশ মেয়েটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে। এটি প্রেমঘটিত কারণে স্বেচ্ছায় ঘর ছাড়া নাকি অন্য কিছু, তা মেয়েটিকে উদ্ধার করার পর সম্পূর্ণ নিশ্চিত হওয়া যাবে। আপাতত তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর