সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জোড়াদহের সন্তান আনিসুজ্জামান সিদ্দিক ফখরুলের স্বপ্ন জয় শেকড় থেকে শিখরে সন্দ্বীপে চাষী অনলাইন মাল্টিপারপাসের বিরুদ্ধে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন নেছারাবাদের ছাত্রদল নেতা মোঃ আজিম শেখ রনি মেধা তালিকার ২৯ নম্বরে চান্স পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাড়াশে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বাংলাদেশ পুলিশে এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরিক্ষা : পিরোজপুর পুলিশ লাইন্স ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিকৃতি ধরমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু: থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো ……. ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিবেদকের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

​মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলাঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ভেড়ামারা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শ্রেণির ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​আজ ২৯ জুন ২০২৬ খ্রি. (সোমবার) কলেজ হলরুমে এক ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসরুর উল আলম।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​মোহা: আনিসুর রহমান, উপাধ্যক্ষ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ।

​ড. এমদাদ উল হক, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ব্যবসায় প্রশাসন বিভাগ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।
​উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহা: জিয়ারুল ইসলাম।
​অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও উজ্জ্বল কর্মজীবন কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শেষ পর্যায়ে শিক্ষার্থীদের পরীক্ষা ও জীবনের সার্বিক কল্যাণের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর