বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি তাড়াশে জুলাই শহিদ দিবস পালিত তাড়াশের নওগাঁ হাটে মোবাইল কোর্ট: ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও বিনষ্ট জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পিরোজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি নিবেদন সখীপুরে আকস্মিক পরিদর্শনে অনিয়মের চিত্র: কারণ দর্শানোর নোটিশ, শিক্ষার মানোন্নয়নে দায়িত্বশীলতার আহ্বান

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৮ জুলাই) ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন শাফকাত এবং লেফটেন্যান্ট আলভী, দুইজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর