রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৮ জুলাই) ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন শাফকাত এবং লেফটেন্যান্ট আলভী, দুইজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনমুখী ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর