বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ পূর্বপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীল চাঁন (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২০ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৬টার দিকে নিজ জমিতে ধানক্ষেতে ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ লাইন স্থাপন করেন তিনি। পরে দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল ৫টার দিকে বড় ছেলে নাসির জমিতে গিয়ে দেখতে পান, তার বাবা বৈদ্যুতিক শকে মৃত অবস্থায় পড়ে আছেন।

নিহত নীল চাঁন মৃত নৈমুদ্দীন শেখের ছেলে। তিনি দাতিয়াদাহ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নীল চাঁন নিজেই ইঁদুর মারার উদ্দেশ্যে জমিতে বৈদ্যুতিক তার বসিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বাম পায়ে হাঁটুর নিচে বৈদ্যুতিক সংস্পর্শে এসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর