বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা বিভাগীয় “সাকসেস ওয়েভ” কর্মশালা মাগুরায় অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আলামিন মাগুরা প্রতিনিধি:

ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে “সাকসেস ওয়েভ” (Success Wave) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মাগুরায়।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইলিয়াসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন অফিসের উপসমন্বয়কারী কেবিডি. মো. মাহবুবুর রহমান, সহকারী পরিচালক মো. আরব আলী, প্রধান প্রশিক্ষক হিমেল মাহবুব, এবং সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের খুলনা ও বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা।

বক্তারা বলেন, তরুণ সমাজকে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও দিকনির্দেশনার বিকল্প নেই। যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থায়নে দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প বাস্তবায়ন করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

এ সময় অনুষ্ঠানে প্রশিক্ষক, স্থানীয় ফ্রিল্যান্সার ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর