শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. বাদল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ এবং সফল খামারি ইব্রাহিম হোসেন সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “প্রাণীসম্পদ আমাদের মাংস, ডিম, দুধসহ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণীসম্পদ দপ্তরের সহযোগিতা, খামারিদের অক্লান্ত পরিশ্রম এবং প্রান্তিক নারীদের কঠোর শ্রমের ফলেই আমরা এ খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। এ অর্জন ধরে রাখতে সবাইকে আরও সচেষ্ট হতে হবে।”
পরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা প্রাণীসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া অর্ধশতাধিক স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর