সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

গভীর রাতে শীতার্তদের দোরগোড়ায় কম্বল পৌঁছে দিলেন তাড়াশ ইউএনও

প্রতিবেদকের নাম / ৫১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

:
নিজস্ব প্রতিনিধি ঃ তিব্র শীত উপেক্ষা করে গভীর রাতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বুধবার গভীর রাতে তিনি নিজে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শীতার্ত মানুষের দোরগোড়ায় কম্বল পৌঁছে দেন।

জানা যায়, পৌর শহরের দক্ষিণ পাড়া মহল্লার নূরানী মাদ্রাসা, মঙ্গলবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা, সোলাপাড়া হাফেজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন এলাকায় বসবাসরত ছিন্নমূল ও শীতার্ত মানুষের হাতে নিজ হাতে কম্বল তুলে দেন ইউএনও নুসরাত জাহান।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে এ পর্যন্ত তিন শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দেড় হাজারের অধিক কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
এ প্রসঙ্গে ইউএনও নুসরাত জাহান বলেন,
“প্রচণ্ড শীতে যেন কেউ কষ্ট না পায়, সে লক্ষ্যেই গভীর রাতে ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”
মঙ্গলবাড়িয়া বাজার এলাকার ছিন্নমূল শীতার্ত ব্যক্তি কাশেম আলী বলেন,
“গভীর রাতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে আমরা খুবই কৃতজ্ঞ। অনেক অসহায় মানুষ শীতের কারণে ঘর থেকে বের হতে পারছিল না, তারা ঘরে বসেই কম্বল পেয়ে স্বস্তি পেয়েছে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা বাড়লে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আলী আক্কাছ
তাড়াশ, সিরাজগঞ্জ
তারিখ: ২৪.১২.২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর