রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Golden Panda Casino – Mobile‑First Slots, Live Games, and Quick Wins ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হল অপহৃত শাহিল, গ্রেফতার-১ তাড়াশে কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম জোরদারে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পিরোজপুরে ব্রিজ ধসে আলুবোঝাই ট্রাক খালে মাদকের বিরুদ্ধে গর্জে উঠল চট্টগ্রাম জেলার দ্বীপ উপজেলা সন্দ্বীপ — সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের উদ্যোগে বিশাল র‍্যালি ও ৭ শতাধিক বৃক্ষ বিতরণ হরিনাকুন্ডুতে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও প্রদর্শন মেলা উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত হয় নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় : দুই পরিবহনকে জরিমানা বিহঙ্গ সাংস্কৃতিক পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: বিহঙ্গকে ৫-৩ গোলে হারিয়ে টাইগার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন তাড়াশে পূর্ব শত্রুতার জেরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গুরুতর আহত ১ দৌলতপুরের পিয়ারপুর গ্রামে বিএনপির অফিসে অতর্কিত হামলা ককটেল বিস্ফোরণের: আহত ৫

বিজিবির সেক্টর কমান্ডার ভোটকেন্দ্র পরিদর্শন ও স্কুল শিক্ষার্থীদের শিক্ষার সামগ্রী এবং বৃত্তি প্রদান।

প্রতিবেদকের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের থানচিতে দুর্গম রেমাক্রি বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন, সেক্টর সদর দপ্তর বিজিবি’র।

বুধবার দুপুরে কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, বান্দরবান কর্তৃক বলিপাড়া জোন (৩৮ বিজিবি) এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার থানচি উপজেলার অত্যন্ত দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত রেমাক্রী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সেক্টর কমান্ডার দুর্গম ও পাহাড়ি অঞ্চলে অবস্থিত উক্ত বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি একজন এতিম ও অভিভাবকহীন পাহাড়ি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেন।

এ সময় বলিপাড়া জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবি কর্তৃক এ ধরণের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর