সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

থানচিতে ভিডব্লিউবি উপকারীদের সঞ্চিত অর্থ আংশিক বিতরণ, পুরো টাকা না পাওয়ায় অসন্তোষ।

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

রেমবো ত্রিপুরা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৩–২০২৪ অর্থবছরের ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতাভুক্ত উপকারীদের অবশিষ্ট মাসিক সঞ্চিত অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বলিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়েশা আক্তার, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা উশৈপ্রু মারমা এবং ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় মোট ১০০ জন ভিডব্লিউবি উপকারীর মাঝে সঞ্চিত অর্থ বিতরণ করা হয়।
জানা যায়, প্রতি উপকারীর নামে মোট সঞ্চিত অর্থ জমা ছিল ৫ হাজার ২৮০ টাকা। তবে বিতরণকালে প্রত্যেককে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়। অবশিষ্ট অর্থ না পাওয়ায় উপকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে সাবেক উপজেলা মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রয়াত মোঃ এমরান হোসেনের সহধর্মিণী জানান, “আমার স্বামী হঠাৎ মৃত্যুবরণ করেছেন। ভিডব্লিউবি মহিলাদের সঞ্চয়ের টাকা বিষয়ে আমার সঙ্গে আগে কোনো আলোচনা হয়নি এবং বিষয়টি আমি পুরোপুরি জানিও না। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আমার স্বামীর দায়িত্ব পালনের চেষ্টা করছি। সে কারণেই আপাতত ১০০ জনকে ৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, যদিও প্রকৃত সঞ্চয় ছিল ৫ হাজার ২৮০ টাকা। প্রয়াত আমার স্বামীর কথা বিবেচনা করে সবাই যেন ক্ষমার দৃষ্টিতে দেখেন।”
নিয়ম অনুযায়ী, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২৪ মাস পর উপকারীদের সঞ্চিত অর্থ ফেরত দেওয়ার কথা থাকলেও বাস্তবে ৩৭ মাস অতিক্রান্ত হলেও এখনো পুরো অর্থ ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এতে করে সুবিধাভোগী দরিদ্র নারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অবশিষ্ট সঞ্চিত অর্থ পরিশোধের দাবি জানিয়েছেন উপকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর