সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় র‌্যাবের অভিযান: ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার, ট্রাক জব্দ

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি :সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩১)।
র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ আহসান হাবিব জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত ও আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর