সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শফি তালুকদারের পিতামাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঃসিরাজগঞ্জের তাড়াশে বিশিষ্ট শিল্পপতি শফি তালুকদারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে তার নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। এসময় ভিপি আইনুল হক বলেন, তাড়াশে কৃতি সন্তান শফি তালুকদারের এ ধরনের উদ্দোগকে আমরা স্বাগত জানাই। সেইসাথে তিনি সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান। ঘুষ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা খন্দকার সেলিম জাহাঙ্গীর, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফছার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল ও ব্যারিস্টার বাতেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে শিল্পপতি শফি তালুকদারের পিতামাতার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া পরিচালনা করেন ক্বারী মোঃ হাফিজুর রহমান।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক শফি তালুকদার আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত ৩০ বছর যাবত আমাদের পরিবারের উদ্যোগে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর