শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি

প্রতিবেদকের নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিরাতের মতো আমরা ঘুমিয়ে পড়লে চোরের দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এবং স্বপ্ল মাত্রার চেতনা নাশক প্রয়োগ করে। এরপর ভোর রাতে আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে পাশের ঘরের জানালার গ্রিল ভাঙ্গা এবং ঘরের আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র ছড়ানো ছিটানো। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরবর্তী‌তে দেখি আলমারিতে নগদ ৩ লক্ষ টাকা ও ২৯ ভ‌রি স্বর্ণাঙ্কারসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল চুরি করে ক‌রে নি‌য়ে গে‌ছে চো‌রের দল।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, এখনো চুরির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর