https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দোল পূর্ণিমা ২০২৬: তিথি, সময়সূচি ও ধর্মীয় গুরুত্ব

প্রতিবেদকের নাম / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
দোল পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ২০২৬ সালে ১৮ ফাল্গুন, ৩ মার্চ,গতকাল মঙ্গলবার পালিত হয়েছে দোল পূর্ণিমা। এই দিন শ্রীশ্রী রাধা-কৃষ্ণের আরাধনার পাশাপাশি শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু-এর জন্মোৎসবও উদযাপিত হয়, যা গৌর পূর্ণিমা নামেও পরিচিত।
তিথির সময়সূচি
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী
১৭ ফাল্গুন, সোমবার (২ মার্চ) বিকেল ৫টা ৫৭ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে।
তিথি শেষ হবে ১৮ ফাল্গুন, মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৫টা ৮ মিনিটে।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী
১৭ ফাল্গুন, সোমবার (২ মার্চ) পূর্ণিমা তিথি শুরু।
তিথি শেষ হবে ১৮ ফাল্গুন, মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টা ৫৭ মিনিট ৫৩ সেকেন্ডে।
পঞ্জিকা ভেদে সময়সূচিতে সামান্য পার্থক্য থাকলেও উভয় মতে ৩ মার্চই দোল পূর্ণিমা পালিত হবে।
ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্য
দোল পূর্ণিমা ঘিরে দেশের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন হয়ে থাকে। উত্তর ভারতে লাঠমার হোলি, মাশান হোলির মতো বিশেষ উৎসব আগেভাগেই শুরু হয়। অন্যদিকে, বাংলায় বসন্ত উৎসব ও রঙ খেলার মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।
এই তিথিতে বহু বাড়িতে শ্রীশ্রী রাধা-গোবিন্দের পূজা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। মন্দিরগুলোতেও থাকে বিশেষ পূজা ও কীর্তনের ব্যবস্থা। দোল পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, ভালোবাসা ও আনন্দেরও প্রতীক।
সব মিলিয়ে দোল পূর্ণিমা ২০২৬ উপলক্ষে ভক্ত ও উৎসবপ্রেমীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এখন অপেক্ষা এই বিশেষ তিথিকে ঘিরে আনন্দঘন উদযাপনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর