শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আক্কাছ ইসলাম / ২১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫

নিজেস্ব প্রতিনিধিঃ “শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সর্বজনীন” এ শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতি হিসেবে জাতীয় পুষ্টি সমপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব, মানব দেহে পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা, বিভিন্ন খাদ্যের গুণগত মান, পুষ্টিকর খাবারের অভাবজনিত সমস্যা তুলে ধরেন। তিনি পুষ্টি সপ্তাহে সচেতনতা বৃদ্ধির জন্য মসজিদের ইমামগণের মাধ্যমে প্রচার, স্কুলের শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগতা ও এতিম খানায় পুষ্ঠিকর খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে বলে জানান।
উক্ত অনুষ্ঠানের বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তফা কামাল, ডা. ওমর ফারুক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতাই কুমার মাহাতো, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির আহম্মেদ খাঁন, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাবিক খন্দকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর