https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

বানারীপাড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সোহেল রায়হান,জেলা প্রতিনিধি(পিরোজপুর)ঃবরিশালের বানারীপাড়ায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দদের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করে বানারীপাড়া উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বায়েজিদুর রহমান। বর্তমান যুগে বিজ্ঞানের অপরিহার্যতা এবং প্রাত্যহিক জীবনে এর প্রভাব নিয়ে তিনি আলোচনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানে সমৃদ্ধ হতে হবে এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হতে হবে”।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ​জি এম এ মুনীব, সহকারী কমিশনার (ভূমি), জাকির হোসেন, সাধারণ সম্পাদক, বানারীপাড়া প্রেসক্লাব, পার্থ সারথি দেউরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, জয়শ্রী কর, উপজেলা একাডেমিক সুপারভাইজার। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক স্টলগুলো পরিদর্শন করেন। শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও পরিবেশবান্ধব প্রযুক্তির মডেল অতিথিদের সামনে উপস্থাপন করে। অতিথিরা খুদে বিজ্ঞানীদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং তাদের এই প্রচেষ্টাকে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর