বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

সন্দ্বীপে ধুপের খালে কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যাহত, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

প্রতিবেদকের নাম / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার ১৫ নং মাইটভাঙ্গা ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কে ধুপের খালের ওপর অবস্থিত কালভার্টটি ভেঙে পড়ায় মারাত্মকভাবে ব্যাহত হয়েছে দুটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। প্রায় দুই মাস আগে কালভার্টটি ভেঙে পড়লেও এখন পর্যন্ত তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

ভাঙা কালভার্টটির কারণে মগধরা ও মাইটভাঙ্গা ইউনিয়নের মধ্যে সরাসরি যাতায়াত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পশ্চিম দিকের মাইটভাঙ্গা কেরামতিয়া মাদ্রাসা থেকে পূর্বের মগধরা, নন্দীর হাট এবং আমতলী পর্যন্ত যাতায়াত করা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ভাঙা কালভার্টের ওপর দিয়ে কেবলমাত্র পায়ে হেঁটে (প্রায় ১ ফুট জায়গা) পার হওয়া সম্ভব হলেও সাইকেল বা মোটরসাইকেল পারাপার একেবারেই সম্ভব নয়। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

এলাকাবাসীর পক্ষ থেকে ইতোমধ্যে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে দ্রুত কালভার্টটি মেরামতের জন্য।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, “কালভার্টটির বিষয়টি আমাদের নজরে আছে। খুব দ্রুত সময়ের মধ্যেই সংস্কারকাজ শুরু করা হবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত কালভার্টটি সংস্কার করে মাইটভাঙ্গা ও মগধরা ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে পুনরায় সচল করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর