বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সন্দ্বীপে জাতীয়তাবাদী নেতাকর্মীদের সম্মানে ঈদ উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২২১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

সন্দ্বীপ (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ঈদ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল পর্যায়ের নেতাকর্মীদের সম্মানে এক ঈদ পুনর্মিলনী ও উৎসবের আয়োজন করা হয়। আয়োজনটির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ও তরুণ রাজনৈতিক নেতা রফী উদ্দিন ফয়সাল।

ঈদের তৃতীয় দিনে অনুষ্ঠিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র বর্ষীয়ান নেতা আলহাজ্ব মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুলভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক সম্প্রীতির প্রতীক। এই আয়োজন প্রমাণ করে, জাতীয়তাবাদী পরিবার এখনো ঐক্যবদ্ধ এবং আগামীর রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুত।”

আয়োজক রফী উদ্দিন ফয়সাল বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমি সন্দ্বীপের জাতীয়তাবাদী নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছি। আমরা একে অপরের পাশে থাকলেই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব।”

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয় এবং সকলের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানটি সন্দ্বীপের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার জন্ম দিয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর