https://www.profitablecpmratenetwork.com/jkbv3chnk3?key=f703ec2f3d153f1792fcf7f58f3d081a
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

তাড়াশে প্রাণিসম্পদের ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা

আক্কাছ ইসলাম / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মফস্বল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালতে প্রাণিসম্পদের এক ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম বাজারে অভিযান চালিয়ে তাঁকে এ জরিমানা করা হয়।
ভুয়া চিকিৎসক শফিকুল ইসলাম দেশীগ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে। তিনি দেশীগ্রাম বাজারের একটি ওষুধের দোকানে বসে চিকিৎসক পরিচয় দিয়ে বেশ কিছু দিন ধরে প্রাণিসম্পদের চিকিৎসা করে আসছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন।
এ সময় শফিকুল ইসলাম স্বীকার করেন যে চিকিৎসক হিসেবে তার কোন সনদ নেই। তিনি কোনো মেডিকেলেও পড়ালেখা করেননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, প্রাণিসম্পদের চিকিৎসা নিয়ে প্রতারনা করায় ওই ব্যক্তিকে অর্থ দন্ডে দন্ডিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর