বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

সখীপুরে জমিজমা নিয়ে বিরোধ এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রতিবেদকের নাম / ২০১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

শাহজালাল মিয়া, সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে তরফ আলী(৫০) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার,(২৬ জুন) উপজেলার কালিয়ান পাড়া ৭ নং ওয়ার্ডের বুরহান উদ্দীন মার্কেটের পাশে কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।নিহত তরফ আলী ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পরিবারসূত্রে জানা যায়, বুধবার, ২৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে তরফ আলী বাড়ি থেকে বের হন। গভীর রাতেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাঁঠাল গাছের সাথে তরফ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয় । পরে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই বোরহান উদ্দিন জানান, আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের বিরোধ চলছিলো। তারা বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি ধামকি দিতো। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলেই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর