বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদল সভাপতি আটক!

প্রতিবেদকের নাম / ৩৮৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

শাহজালাল মিয়া সখিপুর (টাংগাইল): টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, পরীক্ষা চলাকালে সময়ে আমি আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি। পরীক্ষা কেন্দ্রের গেটের ভেতরে তাকে এলোপাতাড়িভাবে ঢুকতে দেখে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে আটক করতে নির্দেশ দেই। তার কাছে নকলের কাগজপত্র পাওয়া গেছে। আটকের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে বলা হয়েছে। অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত নির্দেশনা পেয়েছি। এসিল্যান্ড স্যার এবং কলেজের সিনিয়র স্যারদের সঙ্গে পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আটক মৃদুল হাসান ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। কালিহাতী থানার ওসি মোঃ জাকির হোসেন জানান, নকলের দায়ে অভিযুক্ত ছাত্রকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

উপজেলা ছাত্রদলের সভাপতি নূরুল ইসলাম বলেন, বিএনপি নকলের বিপক্ষে। সে কাজটি ঠিক করেনি। তার বিরুদ্ধে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে ইতোমধ্যে জেলা ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। নির্দোষ প্রমাণিত না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর