রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে —পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা তাড়াশে কুড়িয়ে পাওয়া মাটির ব্যাংক নিয়ে শিশুকে মারধর, থানায় অভিযোগ তাড়াশে নিখোঁজের ৫ দিন পর খাল থেকে অটোরিকশাচালকের গলিত মরদেহ উদ্ধার তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি।

দায়িত্ব গ্রহণ করেই শুভেচ্ছা বার্তা দিলেন নতুন ইউএনও মংচিংনু মারমা প্রশাসনের দরজা সবসময় খোলা থাকবে—ইউএনওর অঙ্গীকার

প্রতিবেদকের নাম / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

সন্দ্বীপ, চট্টগ্রাম | প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা দ্বীপবাসীর প্রতি এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সদ্য দায়িত্ব গ্রহণ করে তিনি দ্বীপবাসীকে আশ্বস্ত করেছেন, প্রশাসন সর্বদা জনসেবায় নিয়োজিত থাকবে এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গঠনে কাজ করবে।

তিনি বলেন, “দিলাল রাজার জন্মভূমি, কবি আবদুল হাকিমের স্মৃতিবিজড়িত এই ঐতিহাসিক দ্বীপে কাজ করার সুযোগ আমার জন্য এক বিরল সৌভাগ্য। এই দ্বীপে সেবা দেওয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও গর্বিত।”

সন্দ্বীপের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পরিবেশসহ বিভিন্ন খাতে উন্নয়নের জন্য তিনি জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইউএনও মংচিংনু মারমা আরও বলেন, “প্রশাসনের দরজা সবসময়ই আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের সমস্যা, মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হবে। অংশগ্রহণমূলক ও মানবিক প্রশাসনের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

তিনি বিশ্বাস প্রকাশ করেন, “জনগণের সাথে পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য সন্দ্বীপ গড়ে তোলা সম্ভব।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি সন্দ্বীপবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন—
“সন্দ্বীপ এগিয়ে যাক, উন্নয়নের দীপ্ত আলোয় আলোকিত হোক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর