সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বিদ্যুৎস্পৃষ্ট এক কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম(৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার(৭ জুলাই) উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়া এলাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

পরিবারসূত্রে জানা যায়, কৃষক আবুল কাশেম আজ বিকেলে বাড়ির পাশে কলা বাগানে কাজ করতে যান। স্হানীয়রা আনুমানিক বেলা সাড়ে ৫ টার দিকে কলাবাগানে তার লাশ পড়ে থাকতে দেখেন।

পরিবারের লোকজন আরো জানায়, কলাবাগানের মধ্য দিয়ে একটি বৈদ্যুতিক তার রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শেই তার মৃত্যু হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর