মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশে ধাপ ওয়াশীন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা থানচিতে ৩৮ বিজিবির অভিযান ও মানবিক কার্যক্রমে প্রেস ব্রিফিং। পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিমন্ত্রীর বিভিন্ন দিকনির্দেশনা Paoloscarpasindaco: Redefining the Art of Football Boots Through Craftsmanship and Feel নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই নিয়ে মতবিনিময় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫।

নেছারাবাদ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

প্রতিবেদকের নাম / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর) ঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান, র‍্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

পহেলা বৈশাখের সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দঘন র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও কারুশিল্পীদের বিভিন্ন পণ্যের স্টল বসানো হয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এছাড়া অনুষ্ঠানে বৈশাখী গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এই উৎসবের মাধ্যমে সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ ছড়িয়ে পড়ে। তারা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে গ্রামীণ পর্যায়ে বাংলা সংস্কৃতি আরও বিকশিত হয়।

উৎসবমুখর পরিবেশে নেছারাবাদবাসী আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর