বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালি

প্রতিবেদকের নাম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)ঃ পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী র‍্যালির আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে ইউপি চেয়ারম্যান রাজিবুল হক সানু, ইউপি সচিব মৃনাল চন্দ্র হালদার, ইউপি হিসাব সহকারী কামরুল ইসলাম, ইউপি সদস্য তোতা খান, ফজলুল হক, মহিলা মেম্বার নাজমা আক্তার, ইউনিয়নের সকল ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্যগন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা রঙিন পোশাক, মুখোশ, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, গ্রামীণ পর্যায়ে বাংলা সংস্কৃতির চর্চা বাড়াতে এবং মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর