সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

বিষপানে আত্মহত্যা!

প্রতিবেদকের নাম / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

সখিপুর(টাংগাইল)প্রতিনিধি: টাংগাইলের সখীপুরে বিষপানে মামুন(১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার(১২ জুলাই) সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন উপজেলার কুতুবপুর গ্রামের শামছুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মামুন মানসিক সমস্যায় ভুগছিল। গতকাল(১১ জুলাই) শুক্রবার বিকেল আনুমানিক ৩ টার দিকে মামুন বাড়িতে ঘাসের বিষপান করে। এসময় বাড়ির লোকজন টের পেলে তাৎক্ষণিকভাবে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আজ শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সখিপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর