বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের অভিযোগ শাহ আলম ফকিরের দৌলতপুরে শিক্ষিকার বদলি ঠেকাতে মানববন্ধনে হামলা, আহত ১০-১২ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫। ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে ART-এর কার্যক্রমের দাবি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান তাড়াশের জহুরুল মহুরী জেলা দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাপতি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ! ঘটনাস্থলে দুদক বিএনকেএস আয়োজনে থানচিতে যুবতীদের প্রাণিসম্পদ ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন। Whales: Giants of the Ocean

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তেকাল

প্রতিবেদকের নাম / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিনিধি ঃ সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ,সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…….রাজিউন)। শুক্রবার সকাল ১১ টায় ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাফিত মান্নান লেলিন। আব্দুল মান্নান তালুকদার উক্ত আসন থেকে চার বার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে তিনি জন্মগ্রহন করেন। আব্দুল মান্নান তালুকদার এলাকায় জনপ্রিয় একজন নেতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর