বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তাড়াশ পৌরসভায় দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিস বিতরণ। হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড থানচিতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে ইউনিয়ন পর্যায়ে সংলাপ। তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে কলাবাগানে নিয়ে গৃহকর্মীকে ধর্ষণ, থানায় মামলা ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে বাকলাইপাড়া আর্মি ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচি। ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে আগাম সতর্কতার আহ্বান শফিকুল ইসলাম ডাবলুর লাখো লাখো ভক্তের জয়ধ্বনি ও রথটানের মধ্য দিয়ে ধামরাইয়ে শুরু হলো ঐতিহাসিক শ্রী শ্রী যশ মাধবের রথযাত্রা উৎসব দুর্গম পাহাড়ের বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার দোয়া অনুষ্ঠান

প্রতিবেদকের নাম / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ মাগরিব জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার আয়োজনে এনাম নাহার মোড়ে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এনাম নাহার একাডেমি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাকছুদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সহ-সভাপতি রিদোয়ানুল বারী, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান, প্রচার সম্পাদক ফয়সাল আসীর, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ এবং কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ও আমিনুল ইসলাম রিয়াদ।

সভাপতি ইলিয়াছ সুমন তার বক্তব্যে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের দায়িত্ব শুধু সাংবাদিকতা নয়, সমাজের যে কোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো।”

অনুষ্ঠানের অন্যান্য বক্তারা নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি বিমান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর